BDAIC সম্পর্কে

Bangladesh AI Championship সম্পর্কে

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখা আরও সহজ ও আকর্ষণীয় করতে প্রতিযোগিতা, লার্নিং রিসোর্সেস ও কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের AI সম্পর্কে জানতে, শিখতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করি।

আমরা কারা

Bangladesh AI Championship (BDAIC) বাংলাদেশের শিক্ষার্থীদের AI শিক্ষা নিয়ে কাজ করা একটি organization। প্রতিযোগিতা, ইন্টারঅ্যাকটিভ লার্নিং রিসোর্সেস ও কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে কাজ করছি।

আমাদের লক্ষ্যসমূহ

  • AI সম্পর্কে আগ্রহ বাড়ানো

    শিক্ষার্থীদের AI সম্পর্কে কৌতূহল নিয়ে জানতে, এবং নতুন বিষয় শিখতে উৎসাহিত করা।

  • AI সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়ানো

    শিক্ষার্থীদের শুধু AI ব্যবহার করাই নয়, বরং AI কীভাবে কাজ করে তা বুঝতে এবং নিজেদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করা।

  • নতুন প্রতিভা খুঁজে বের করা

    সারা দেশের শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরা, তাদের অর্জনকে উৎসাহিত করা এবং AI শেখা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ আরও সহজ করে তোলা।

একনজরে

BDAIC-এর সঙ্গে শেখা থেকে নেতৃত্বের পথে

শেখো · ভাবো · প্রতিযোগিতা করো · নেতৃত্ব দাও — AI শেখা থেকে নিজের দক্ষতা বাড়ানো ও নেতৃত্ব দেওয়ার সুযোগ।

  1. 01

    শেখো

    AI-এর মৌলিক বিষয়গুলো ধাপে ধাপে শেখো।

  2. 02

    ভাবো

    যুক্তি দিয়ে চিন্তা করতে শেখো এবং AI-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে জানো।

  3. 03

    প্রতিযোগিতা করো

    AI প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের জ্ঞান ও দক্ষতা যাচাই করো।

  4. 04

    নেতৃত্ব দাও

    নিজের দক্ষতা বাড়াও এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করো।

মিশন

প্রতিযোগিতা, লার্নিং রিসোর্সেস ও কমিউনিটির মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখা আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি শিক্ষার্থীদের AI-সম্পর্কে নতুন কিছু শিখতে, সৃজনশীলভাবে চিন্তা করতে এবং AI-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে জানতে উৎসাহিত করা।

ভিশন

বাংলাদেশের শিক্ষার্থীদের AI সম্পর্কে ভালোভাবে জানতে, বুঝতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করতে ও বাস্তব সমস্যার সমাধান করতে সক্ষম করে তোলা।

আমাদের বিশ্বাস
“AI-কে কঠিন কিছু মনে না করে, সবার জন্য শেখা সহজ করে তুলতে হবে।”

আমরা যা করি

শিক্ষার্থীদের জন্য BDAIC যেভাবে কাজ করে

01

AI প্রতিযোগিতা

শিক্ষার্থীদের AI সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে, Critical Thinking Skills বাড়াতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাই করার সুযোগ দিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।

02

লার্নিং রিসোর্সেস

বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য AI লার্নিং ম্যাটেরিয়ালস, Preparation Guides, Quizzes ও অন্যান্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা, যাতে তারা খুব সহজে AI-এর কঠিন বিষয়গুলো শিখতে পারে।

03

কমিউনিটি গড়ে তোলা

এমন একটি কমিউনিটি গড়ে তোলা, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, প্রফেশনালস ও AI নিয়ে আগ্রহীরা একসঙ্গে পরিচিত হয়ে, শিখতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে পারবে।

04

শিক্ষার্থীদের অর্জন তুলে ধরা

প্রতিযোগিতা, পুরস্কার ও বিভিন্ন সুযোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা ও অর্জন তুলে ধরা। পাশাপাশি তাদের নতুন কিছু শিখতে, নিজেদের দক্ষতা বাড়াতে এবং আরও ভালো করার জন্য উৎসাহিত করা।

আমাদের বিশ্বাস

আমরা যেভাবে কাজ করি

BDAIC-এর প্রোগ্রাম ও প্রতিযোগিতা আয়োজন থেকে শুরু করে শিক্ষার্থী ও পার্টনারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলি।

সবার জন্য শেখার সুযোগ

সারা দেশের শিক্ষার্থীদের জন্য AI শেখা আরও সহজ করা এবং সবাই যেন শেখার সুযোগ পায়, সেই লক্ষ্যে কাজ করা।

ভালো মান বজায় রাখা

আমাদের প্রতিযোগিতা, লার্নিং রিসোর্সেস ও অন্যান্য কার্যক্রমের মান বজায় রাখা এবং নিয়মিত আরও উন্নত করার চেষ্টা করা।

সততা ও দায়িত্বশীলতা

আমাদের সব কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখা।

নতুন চিন্তা ও সৃজনশীলতা

নতুন কিছু জানার আগ্রহ, সৃজনশীল চিন্তা এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করা।

শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করা

শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ তৈরি করা, যা তাদের নতুন কিছু শিখতে, নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে।

তুমি রেডি তো?

AI সম্পর্কে জানতে ও শেখা শুরু করতে BDAIC-এর AI Quiz 2026 এবং লার্নিং রিসোর্সেস ঘুরে দেখো।