প্রতিযোগিতা
AI Quiz 2026
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি AI কম্পিটিশন। এখানে অংশগ্রহণকারীরা AI সম্পর্কে নিজেদের জ্ঞান, Critical Thinking Skills এবং AI-এর সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা যাচাই করতে পারবে। প্রস্তুতির জন্য থাকছে অফিশিয়াল সিলেবাস ও লার্নিং রিসোর্স।
ফরম্যাট
অনলাইন কুইজ প্রতিযোগিতা
ডিভিশনসমূহ
জুনিয়র · সিনিয়র · ভার্সিটি
অংশগ্রহণের যোগ্যতা
৬ষ্ঠ শ্রেণি থেকে আন্ডারগ্র্যাজুয়েট পর্যন্ত
ভাষা
বাংলা · ইংরেজি
রেজিস্ট্রেশন ফি
৳49
ফোকাস
AI সম্পর্কে জ্ঞান, Critical Thinking Skills এবং AI-এর সঠিক ব্যবহার।
একনজরে
AI Quiz 2026 সম্পর্কে তথ্য
BDAIC-এর অফিশিয়াল Competition Platform-এ অনলাইনে AI Quiz 2026 অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা নিজেদের ডিভিশন অনুযায়ী বাংলা বা ইংরেজি — যেকোনো একটি ভাষায় পরীক্ষায় অংশ নিতে পারবে।
- পরীক্ষার সময়
- ৬০ মিনিট
- প্রশ্নের সংখ্যা
- ৫০টি MCQ
- মোট নম্বর
- ১০০
- পরীক্ষার প্ল্যাটফর্ম
- BDAIC-এর অফিশিয়াল Competition Platform
- নম্বর দেওয়ার নিয়ম
- প্রতিটি সঠিক উত্তরে +২ · ভুল বা উত্তর না দিলে ০
- কম্পিটিশনের তারিখ
- শীঘ্রই জানানো হবে
রেজিস্ট্রেশনের সঙ্গে আরও যা থাকছে
শুধু প্রতিযোগিতা নয়, AI শেখারও সুযোগ
AI Quiz 2026-এ অংশ নেওয়ার পাশাপাশি AI সম্পর্কে নতুন কিছু শেখা এবং প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার জন্য থাকছে বিভিন্ন লার্নিং রিসোর্সেস।
এসব রিসোর্সেস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তুমি AI-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বুঝতে, নিজের জ্ঞান ও Critical Thinking Skills বাড়াতে এবং প্রতিযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো।
অফিশিয়াল Preparation Guide
প্রতিটি ডিভিশনের সিলেবাস অনুযায়ী AI-এর গুরুত্বপূর্ণ বিষয় ও ধারণাগুলো সহজভাবে বুঝতে তৈরি করা বিস্তারিত Preparation Guide।
প্র্যাকটিস প্রশ্ন
বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞান যাচাই করো এবং শেখা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝে নাও। প্রশ্নগুলো প্রতিটি ডিভিশনের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে।
Mock Exam
ফাইনাল কম্পিটিশনের মতো প্রশ্নে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করো এবং পরীক্ষার ফরম্যাট ও প্রশ্নের ধরনের সঙ্গে পরিচিত হও।
ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাশকার্ডস
গুরুত্বপূর্ণ বিষয় ও ধারণাগুলো Flashcards দিয়ে রিভিশন দাও। এতে শেখা বিষয়গুলো মনে রাখা ও নিজের প্রস্তুতি যাচাই করা আরও সহজ হবে।
AI Glossary
AI-এর গুরুত্বপূর্ণ Terms ও Concepts সম্পর্কে সহজ ব্যাখ্যা ও উদাহরণের মাধ্যমে জানো।
পুরস্কার ও সার্টিফিকেট
প্রতিযোগিতা শেষে যা থাকছে
অংশগ্রহণের Certificate
কম্পিটিশনে অংশ নেওয়ার পর অংশগ্রহণকারীরা Certificate পাবে। শুধু রেজিস্ট্রেশন করলেই Certificate পাওয়া যাবে না।
মেডেল ও ক্রেস্ট
স্পনসরশিপ ও অন্যান্য সহযোগিতার ওপর নির্ভর করে বিজয়ীদের জন্য মেডেল ও ক্রেস্টের ব্যবস্থা করা হতে পারে।
প্রতিটি ডিভিশনের সেরা 50 জন
প্রতিটি ডিভিশনের সেরা 50 জনের অর্জন বিশেষভাবে তুলে ধরা হবে। চূড়ান্ত যাচাইয়ের পর তাদের র্যাঙ্কিং BDAIC-এর অফিশিয়াল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।
বিশেষ পুরস্কার
স্পনসরশিপ ও অন্যান্য সহযোগিতার ওপর নির্ভর করে অতিরিক্ত পুরস্কার, Merchandise ও অন্যান্য উপহারও থাকতে পারে।
অংশগ্রহণের আগে জেনে নাও
AI Quiz 2026-এর নিয়মাবলি
AI Quiz 2026-এ অংশ নেওয়ার আগে নিচের নিয়মগুলো ভালোভাবে পড়ে নাও। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবাইকে এসব নিয়ম মেনে চলতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব Bangladesh AI Championship (BDAIC)-এর।
অংশগ্রহণের যোগ্যতা
বাংলাদেশের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিজের শ্রেণি বা শিক্ষার পর্যায় অনুযায়ী সঠিক ডিভিশনে রেজিস্ট্রেশন করতে হবে: • জুনিয়র: ৬ষ্ঠ - ৮ম শ্রেণি • সিনিয়র: ৯ম - ১২শ শ্রেণি, SSC, HSC, O Level, A-Level ও পলিটেকনিকের শিক্ষার্থী • ইউনিভার্সিটি: আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী
পরীক্ষায় অংশ নেওয়ার নিয়ম
রেজিস্টার করা অ্যাকাউন্ট দিয়ে BDAIC-এর অফিশিয়াল Competition Platform-এ লগইন করে নির্ধারিত সময়ের মধ্যে কুইজ সম্পন্ন করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারী শুধু একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে এবং নিজে অংশগ্রহণ করতে হবে।
নম্বর দেওয়ার নিয়ম
প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর পাবে। ভুল উত্তর দিলে বা কোনো প্রশ্নের উত্তর না দিলে ০ নম্বর পাবে। কোনো Negative Marking নেই। মোট সঠিক উত্তরের সংখ্যা অনুযায়ী তোমার ফাইনাল স্কোর নির্ধারণ করা হবে।
সততা বজায় রাখা
কম্পিটিশন চলাকালীন AI Tools, AI Assistants, Search Engines, বাইরের Websites, বই, নোট বা অন্য কোনো Reference Materials ব্যবহার করা যাবে না। অন্য কারও সাহায্য নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। সবাইকে নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে পরীক্ষা দিতে হবে।
টেকনিক্যাল সমস্যা
কম্পিটিশনে অংশ নেওয়ার আগে উপযুক্ত ডিভাইস ও ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। নিজের ডিভাইস, ইন্টারনেট বা পরিবেশগত সমস্যার কারণে অসুবিধা হলে, সেক্ষেত্রে পুনরায় অংশ নেওয়ার সুযোগ বা স্কোর পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।
নিয়ম ভঙ্গ ও সাসপেন্ড
কম্পিটিশনে অসাধু উপায় ব্যবহার, AI Tools বা অন্যান্য রিসোর্সের সাহায্য নেওয়া, অন্যের পরীক্ষা দেওয়া, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, ভুল তথ্য দেওয়া, অসৎ আচরণ বা অন্য কোনো নিয়ম ভঙ্গ করলে BDAIC সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে সাসপেন্ড করতে পারে।
প্রস্তুতি শুরু করো
AI Quiz 2026-এর জন্য প্রস্তুতি নাও
সিলেবাস
তোমার ডিভিশনের সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে এবং কতটুকু জানতে হবে, তা দেখে নাও। এতে প্রতিযোগিতার জন্য কী কী পড়তে হবে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে।
লার্নিং রিসোর্সেস
AI শেখা ও প্রতিযোগিতার প্রস্তুতির জন্য রয়েছে Preparation Guide, Practice Questions, Mock Exam, Flashcards ও AI Glossary। সম্পূর্ণ ম্যাটেরিয়ালস পেতে রেজিস্ট্রেশন করতে হবে।
সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
তোমার প্রশ্নের উত্তর খুঁজে নাও
BDAIC ও AI Quiz 2026 সম্পর্কে সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে পাবে। কারা অংশ নিতে পারবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, পরীক্ষা কীভাবে হবে এবং প্রস্তুতি কীভাবে নেবে — জেনে নাও।
Bangladesh AI Championship (BDAIC) কী?
Bangladesh AI Championship (BDAIC) বাংলাদেশের শিক্ষার্থীদের AI শিক্ষা নিয়ে কাজ করা একটি organization। প্রতিযোগিতা, লার্নিং রিসোর্সেস ও কমিউনিটি উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের AI সম্পর্কে জানতে, শিখতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করাই BDAIC-এর লক্ষ্য।
AI Olympiad ও Bangladesh AI Championship-এর মধ্যে পার্থক্য কী?
AI Olympiad সাধারণত AI বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের একটি প্রতিযোগিতা। অন্যদিকে, Bangladesh AI Championship (BDAIC)-এর কার্যক্রম শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। BDAIC প্রতিযোগিতার পাশাপাশি লার্নিং রিসোর্সেস, বিভিন্ন শিক্ষাস্তরের জন্য আলাদা ডিভিশন এবং শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতির ব্যবস্থা নিয়ে কাজ করে। এর লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো স্কোর করা নয়, বরং দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের AI সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করা। AI Quiz 2026 হলো BDAIC-এর AI কুইজ প্রতিযোগিতা।
AI Quiz 2026 কী?
AI Quiz 2026 হলো Bangladesh AI Championship (BDAIC) আয়োজিত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন AI কুইজ প্রতিযোগিতা। এখানে AI সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান, Logical Thinking এবং AI-এর দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ধারণা যাচাই করা হবে। Junior, Senior ও University—এই 3টি ডিভিশনে BDAIC-এর অফিসিয়াল Competition Platform-এ 50টি MCQ-এর মাধ্যমে কুইজ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা বাংলা বা ইংরেজি ভাষায় কুইজ দিতে পারবে।
বাংলাদেশে AI Quiz 2026 কে আয়োজন করছে?
AI Quiz 2026 আয়োজন করছে Bangladesh AI Championship (BDAIC), যা বাংলাদেশের শিক্ষার্থীদের AI শিক্ষা নিয়ে কাজ করা একটি organization।
AI Quiz 2026 অন্যান্য AI পরীক্ষা বা কুইজ থেকে কীভাবে আলাদা?
AI Quiz 2026 এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সহজে অংশ নিতে পারে। এখানে Junior, Senior ও University — এই 3টি ডিভিশন রয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি—দুই ভাষায় কুইজ দেওয়ার সুযোগ আছে। শুধু মুখস্থ করার পরিবর্তে AI সম্পর্কে শিক্ষার্থীদের প্রকৃত ধারণা, Logical Thinking এবং AI-এর দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এটি BDAIC-এর বৃহত্তর উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ আরও সহজ ও সবার কাছে পৌঁছে দেওয়া।
AI Quiz 2026-এ কারা অংশ নিতে পারবে?
বাংলাদেশের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরা AI Quiz 2026-এ অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় 3টি ডিভিশন রয়েছে: • Junior: ক্লাস 6–8 • Senior: ক্লাস 9–12, SSC ও HSC পরীক্ষার্থী, O Level, A Level এবং Polytechnic শিক্ষার্থী • University: Undergraduate শিক্ষার্থী প্রয়োজনে BDAIC অংশগ্রহণকারীদের যোগ্যতা যাচাই করতে পারে।
আমার কোন ডিভিশনে রেজিস্ট্রেশন করা উচিত?
তোমার বর্তমান ক্লাস বা শিক্ষার পর্যায় অনুযায়ী সঠিক ডিভিশনে রেজিস্ট্রেশন করো। কোন ডিভিশন তোমার জন্য প্রযোজ্য, তা বুঝতে সমস্যা হলে সিলেবাস পেজে ডিভিশনগুলোর তথ্য দেখে নাও। এরপরও নিশ্চিত না হলে রেজিস্ট্রেশন করার আগে BDAIC Team-এর সঙ্গে যোগাযোগ করো।
আমি কি বাংলা বা ইংরেজি ভাষায় কুইজ দিতে পারব?
হ্যাঁ। AI Quiz 2026-এ বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই কুইজ দেওয়ার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় তুমি তোমার পছন্দের ভাষা বেছে নিতে পারবে।
আমি কীভাবে প্রস্তুতি নেব?
BDAIC-এর লার্নিং রিসোর্সেস ব্যবহার করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। নিজের সুবিধামতো সময় নিয়ে সিলেবাসের বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। কুইজে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, তা জানার জন্য অফিসিয়াল সিলেবাসই তোমার প্রধান গাইড।
কুইজ চলাকালীন আমি কি AI Tools, Search Engines বা নোট ব্যবহার করতে পারব?
না। কুইজ চলাকালীন AI Tools বা Assistants, Search Engines, বাইরের Website, বই, নোট, Reference Materials কিংবা অন্য কারও সাহায্য নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে কুইজ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার ফরম্যাট ও নম্বর দেওয়ার নিয়ম কী?
AI Quiz 2026 সম্পূর্ণ অনলাইনে BDAIC-এর অফিসিয়াল Competition Platform-এ অনুষ্ঠিত হবে। • মোট প্রশ্ন: 50টি MCQ • সময়: 60 মিনিট • মোট নম্বর: 100 • প্রতিটি সঠিক উত্তর: +2 নম্বর • ভুল উত্তর: 0 নম্বর • উত্তর না দিলে: 0 নম্বর • Negative Marking: নেই
প্রতিযোগিতার দিন আমার কী কী প্রয়োজন হবে?
প্রতিযোগিতায় অংশ নিতে তোমার একটি উপযুক্ত ডিভাইস, ভালো ও ইন্টারনেট সংযোগ এবং নিজের রেজিস্টার করা BDAIC অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তোমাকে নিজে কুইজ দিতে হবে, প্রতিযোগিতার সব নিয়ম মেনে চলতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কুইজ শেষ করতে হবে।
কুইজ চলাকালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বা ডিভাইসে সমস্যা হলে কী হবে?
কুইজের জন্য উপযুক্ত ডিভাইস ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা তোমার দায়িত্ব। নিজের ডিভাইস, ইন্টারনেট বা আশপাশের পরিবেশের কারণে কোনো টেকনিক্যাল সমস্যা হলে, শুধু সেই কারণে স্কোর পরিবর্তন বা আবার কুইজ দেওয়ার সুযোগ নাও পাওয়া যেতে পারে। তবে BDAIC-এর Competition Platform-এ কোনো সমস্যা হলে প্রতিযোগিতা চলাকালীন দেওয়া নির্দেশনা অনুসরণ করো।
কী কী পুরস্কার ও স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে?
প্রতিযোগিতার নিয়ম ও চূড়ান্ত যাচাই অনুযায়ী অংশগ্রহণকারীরা Certificate পাবে। তবে শুধু রেজিস্ট্রেশন করলেই Certificate পাওয়া নিশ্চিত নয়। চূড়ান্ত যাচাই করা র্যাঙ্কিং অনুযায়ী প্রতিটি ডিভিশনের সেরা 50 জন বিশেষ স্বীকৃতি পাবে। Medal, Crest, Merchandise ও অন্যান্য পুরস্কার Sponsor এবং আয়োজনের সহায়তার ওপর নির্ভর করবে। পুরস্কার সম্পর্কে সম্পূর্ণ তথ্য BDAIC পরে প্রকাশ করবে।
একাধিক অংশগ্রহণকারীর স্কোর সমান হলে র্যাঙ্কিং কীভাবে নির্ধারণ করা হবে?
একাধিক অংশগ্রহণকারীর স্কোর সমান হলে কম সময়ে কুইজ শেষ করা, নির্দিষ্ট সেকশনে ভালো পারফরম্যান্স অথবা BDAIC নির্ধারিত অন্য কোনো Tie-breaking পদ্ধতির মাধ্যমে র্যাঙ্কিং নির্ধারণ করা হতে পারে। র্যাঙ্কিং নির্ধারণে BDAIC যে Tie-breaking পদ্ধতি ব্যবহার করবে, সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত?
AI Quiz 2026-এর রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে। এর মধ্যে সিলেবাস দেখে প্রস্তুতি শুরু করো। ডিভিশন ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো।