স্পনসর ও পার্টনার

Bangladesh AI Championship-এর পার্টনার হোন

স্পনসরশিপ, পার্টনারশিপ বা অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে AI শেখার সুযোগ পৌঁছে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্র্যান্ড BDAIC-এর সঙ্গে যুক্ত হতে পারে।

আমাদের পার্টনার

পার্টনারদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ আরও বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে পার্টনারশিপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

AI Quiz 2026-এর জন্য পার্টনারশিপ নিয়ে আলোচনা চলছে।

পার্টনারশিপের সুযোগগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বা আলোচনা করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

কেন BDAIC-এর পার্টনার হবেন?

আপনার প্রতিষ্ঠানের জন্য পার্টনারশিপের সুযোগ ও সুবিধা

BDAIC-এর পার্টনার হয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের AI শেখার সুযোগ তৈরিতে অবদান রাখুন। একই সঙ্গে প্রতিযোগিতা, লার্নিং রিসোর্সেস ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো এবং শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ পান।

  • 01

    সারা দেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছান

    BDAIC-এর বিভিন্ন প্রচার ও আউটরিচ কার্যক্রমের মাধ্যমে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, স্টুডেন্ট ক্লাব ও ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি করুন।

  • 02

    AI শিক্ষা এগিয়ে নিতে সাহায্য করুন

    আপনার প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ তৈরি, লার্নিং রিসোর্সেস তৈরী এবং প্রতিযোগিতা, পুরস্কার ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন আরও সহজ হবে।

  • 03

    আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ান

    BDAIC-এর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইভেন্ট ও অন্যান্য প্রচার কার্যক্রমে আপনার ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে পারবেন।

  • 04

    সামাজিক উদ্যোগে অবদান রাখুন

    শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ তৈরি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি শিক্ষামূলক উদ্যোগের অংশ হয়ে আপনার প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব পালনে অবদান রাখুন।

  • 05

    প্রতিভাবান শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন

    AI নিয়ে আগ্রহী, দক্ষ ও প্রতিভাবান শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরি করুন। তাদের আইডিয়া, দক্ষতা ও অর্জন সম্পর্কে জানার সুযোগ পান।

  • 06

    আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী পার্টনারশিপ

    আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য ও আগ্রহ অনুযায়ী BDAIC-এর সঙ্গে যৌথভাবে Workshop, AI Challenge, Content Series, Outreach Program বা অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের সুযোগ রয়েছে।

BDAIC-এর পার্টনার হতে আগ্রহী?

আপনার প্রতিষ্ঠান সম্পর্কে এবং কী ধরনের পার্টনারশিপে আগ্রহী, তা আমাদের জানান। আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য ও আগ্রহ অনুযায়ী পার্টনারশিপের সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমরা যোগাযোগ করব।