BDAIC লার্নিং স্পেস
AI শেখা শুরু হোক
এখান থেকেই।
সহজ ও সুন্দরভাবে সাজানো লার্নিং রিসোর্সেসের মাধ্যমে AI সম্পর্কে নতুন নতুন বিষয় জানো ও শেখো। এসব রিসোর্স তোমাকে AI আরও ভালোভাবে বুঝতে, নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে AI Quiz 2026-এর প্রস্তুতি নিতে সাহায্য করবে।
শেখো · অনুশীলন করো · নিজেকে যাচাই করো
AI শেখার জন্য প্রয়োজনীয়
রিসোর্সেস
প্রতিটি ডিভিশনের সম্পূর্ণ প্রস্তুতি ম্যাটেরিয়ালস পেতে AI Quiz 2026-এ রেজিস্ট্রেশন করতে হবে।
অফিশিয়াল Preparation Guide
প্রতিটি ডিভিশনের সিলেবাস অনুযায়ী AI-এর গুরুত্বপূর্ণ বিষয় ও ধারণাগুলো সহজভাবে বুঝতে তৈরি করা বিস্তারিত Preparation Guide।
প্র্যাকটিস প্রশ্ন
বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞান যাচাই করো এবং শেখা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝে নাও। প্রশ্নগুলো AI-সম্পর্কিত বিষয়গুলো মাথায় রেখে যত্নসহকারে তৈরি করা হয়েছে।
Mock Exam
মূল পরীক্ষার মতো প্রশ্নে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করো এবং পরীক্ষার ফরম্যাট ও প্রশ্নের ধরনের সঙ্গে পরিচিত হও।
ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাশকার্ডস
গুরুত্বপূর্ণ বিষয় ও ধারণাগুলো ফ্ল্যাশকার্ডের মাধ্যমে রিভিশন দাও। এতে শেখা বিষয়গুলো মনে রাখা ও নিজের জ্ঞান যাচাই করা আরও সহজ হবে।
AI Glossary
AI-তে ব্যবহৃত গুরুত্বপূর্ণ Terms ও Concepts সম্পর্কে সহজ ব্যাখ্যা ও উদাহরণের মাধ্যমে জানো।
তোমার লেভেল অনুযায়ী শেখো
তোমার জন্য উপযুক্ত AI লার্নিং রিসোর্সেস
জুনিয়র, সিনিয়র ও ইউনিভার্সিটি — প্রতিটি ডিভিশনের জন্য আলাদা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে, যাতে তুমি নিজের লেভেল অনুযায়ী AI-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে শিখতে পারো।
জুনিয়র
৬ষ্ঠ - ৮ম শ্রেণিসহজ ব্যাখ্যা ও উদাহরণের মাধ্যমে AI-এর প্রাথমিক ধারণাগুলো শেখো এবং তোমার Logical Thinking Skills বাড়াও।
জুনিয়র ডিভিশনের সিলেবাস দেখোসিনিয়র
৯ম - ১২শ শ্রেণি / সমমানAI, Machine Learning, Generative AI এবং বাস্তব জীবনে এগুলোর ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানো ও শেখো।
সিনিয়র ডিভিশনের সিলেবাস দেখোইউনিভার্সিটি
আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীAI ও Machine Learning-এর Advanced Topics, বাস্তব জীবনে এগুলোর ব্যবহার এবং দায়িত্বশীলভাবে AI System তৈরি করার গুরুত্বপূর্ণ ধারণাগুলো শেখো।
ইউনিভার্সিটি ডিভিশনের সিলেবাস দেখোAI শেখা শুরু হোক এখান থেকেই
শুরু করো
খুব সহজেই
মাত্র ৩টি ধাপেই AI শেখা শুরু করো।
- 01
AI Quiz 2026-এ রেজিস্ট্রেশন করো
রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে। চালু হলে তোমার রেজিস্ট্রেশন ও পেমেন্ট সম্পন্ন করো। সম্পূর্ণ লার্নিং রিসোর্সেস ব্যবহার করতে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পর্কে আরও জানো - 02
লার্নিং রিসোর্সেস ব্যবহার করো
রেজিস্ট্রেশন কনফার্ম হওয়ার পর Participant Portal-এ লগইন করো। সেখানে তোমার ডিভিশনের Preparation Guide, Practice Questions, Flashcards, AI Glossaries ও Mock Exams পাবে।
লার্নিং রিসোর্সেস সম্পর্কে আরও জানো - 03
শেখো ও অনুশীলন করো
Preparation Guide থেকে নতুন বিষয় শেখো, Flashcards ও AI Glossaries দিয়ে রিভিশন দাও, Practice Questions সল্ভ করো এবং Mock Exam দিয়ে কম্পিটিশনের আগে নিজের প্রস্তুতি যাচাই করো।
নতুন কিছু শেখো
জ্ঞান আর দক্ষতা দিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখো
কম্পিটিশন ছাড়াও শেখার সুযোগ
AI শেখার অভিজ্ঞতা শুধু
প্রতিযোগিতাতেই শেষ নয়
AI Quiz 2026-এর প্রস্তুতি নিতে গিয়ে তুমি AI সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পারবে। শুধু প্রশ্নের উত্তর শেখা নয়, AI কীভাবে কাজ করে, কোথায় ব্যবহার হয় এবং এর ভালো-খারাপ দিকগুলো কী — সেসবও বুঝতে পারবে। এই শেখা তোমার বাস্তব জীবনে কাজে লাগবে।
শেখার সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে দেখো
তোমার পরিচিত বিভিন্ন অ্যাপ, প্রযুক্তি ও দৈনন্দিন কাজে AI কীভাবে ব্যবহার হচ্ছে, তা বোঝার চেষ্টা করো।
প্রশ্ন করো, কারণ খুঁজে বের করো
কোনো উত্তর মুখস্থ করার বদলে সেটি কেন সঠিক, তা জানার চেষ্টা করো। নিজের মতো করে চিন্তা করো এবং নতুন প্রশ্নের উত্তর খুঁজে দেখো।
AI ব্যবহার করো বুঝেশুনে
AI কী করতে পারে, কোথায় ভুল করতে পারে এবং কখন এর দেওয়া তথ্য যাচাই করা দরকার — এসব সম্পর্কে জানো।
শেখার শুরু হোক BDAIC-এর সাথে
শেখা শুরু করতে প্রস্তুত?
রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে। পূর্ণাঙ্গ লার্নিং ম্যাটেরিয়ালস পেতে রেজিস্ট্রেশন করো।