BDAIC-এর সার্ভিস ব্যবহার বা কোনো প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এই Terms of Service এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতা বা প্রোগ্রামের নিয়ম ও নির্দেশনা মেনে চলতে সম্মত হচ্ছেন।
01.BDAIC সম্পর্কে
Bangladesh AI Championship (BDAIC) বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শিক্ষা নিয়ে কাজ করা একটি organization। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা।
আমাদের Website ও Participant Portal-এর মাধ্যমে আমরা প্রতিযোগিতা আয়োজন করি, AI লার্নিং রিসোর্সেস সরবরাহ করি এবং শিক্ষার্থীদের শেখা, প্রতিযোগিতায় অংশ নেওয়া ও নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করি।
02.অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশন
- অ্যাকাউন্ট তৈরি বা প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার সময় সঠিক তথ্য দিতে হবে।
- নিজের অ্যাকাউন্টের Login Information ও Password নিরাপদ রাখার দায়িত্ব প্রত্যেক অংশগ্রহণকারীর।
- প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা শিক্ষার্থীর শিক্ষার পর্যায় এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতার নিয়মের ওপর নির্ভর করবে।
- শুধু BDAIC অ্যাকাউন্ট তৈরি করলেই কোনো প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না। প্রতিযোগিতার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
- অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার অফিসিয়াল নিয়ম ও নির্দেশনা মেনে চলতে হবে।
03.রেজিস্ট্রেশন ফি ও পেমেন্ট
BDAIC-এর প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি থাকতে পারে। পেমেন্ট করার আগে ফি সম্পর্কে স্পষ্টভাবে জানানো হবে।
- পেমেন্ট সফলভাবে যাচাই হওয়ার পরই রেজিস্ট্রেশন কনফার্ম হবে।
- পেমেন্ট কনফার্ম হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না, তবে প্রযোজ্য নিয়ম অনুযায়ী Refund দেওয়া বাধ্যতামূলক হলে তা ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবে।
- পেমেন্ট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে।
- পেমেন্টের টাকা কেটে নেওয়ার পরও রেজিস্ট্রেশন কনফার্ম না হলে BDAIC Support-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
04.লার্নিং রিসোর্সেস ও পরীক্ষা
প্রতিযোগিতা অনুযায়ী রেজিস্টার করা অংশগ্রহণকারীরা Preparation Guides, Practice Questions, Mock Exams, Flashcards, এবং অন্যান্য লার্নিং রিসোর্সেসের অ্যাক্সেস পেতে পারে।
- লার্নিং রিসোর্সেস শুধু ব্যক্তিগতভাবে শেখার জন্য ব্যবহার করা যাবে।
- BDAIC-এর অনুমতি ছাড়া কোনো লার্নিং ম্যাটেরিয়াল কপি, অন্যদের মধ্যে বিতরণ বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না।
- পরীক্ষার নির্দেশনা, নির্ধারিত সময় এবং Academic Integrity সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।
- পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অন্যের পরিচয়ে অংশ নেওয়া, অনুমতি ছাড়া সাহায্য নেওয়া কিংবা পরীক্ষা পরিচালনার সিস্টেমে manipulation চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ।
সন্দেহজনক কার্যক্রম BDAIC যাচাই করতে পারে এবং প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
05.ফলাফল, সার্টিফিকেট ও স্বীকৃতি
প্রতিটি প্রতিযোগিতার জন্য নির্ধারিত Scoring ও Ranking পদ্ধতি অনুযায়ী BDAIC অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে।
- প্রয়োজনীয় যাচাই ও রিভিউ শেষে অফিসিয়াল ফলাফল ও র্যাঙ্কিং প্রকাশ করা হবে।
- প্রতিযোগিতার ফলাফল, Certificate ও স্বীকৃতির জন্য অংশগ্রহণকারীদের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, র্যাঙ্কিং এবং অর্জনের তথ্য প্রকাশ করা হতে পারে।
- সংশ্লিষ্ট প্রতিযোগিতার যোগ্যতার নিয়ম অনুযায়ী Certificate ও পুরস্কার দেওয়া হবে।
- ফলাফলে ভুল, অংশগ্রহণের অযোগ্যতা বা নিয়ম ভঙ্গের বিষয়টি নিশ্চিত হলে BDAIC ফলাফল সংশোধন বা দেওয়া স্বীকৃতি বাতিল করতে পারে।
06.কমিউনিটি ও অ্যাম্বাসেডর প্রোগ্রাম
BDAIC-এর কমিউনিটি কার্যক্রম বা Campus Ambassador Program-এ অংশ নিলে সংশ্লিষ্ট প্রোগ্রামের নিয়ম ও নির্দেশনা মেনে চলতে হবে।
সদস্যদের দায়িত্বশীলভাবে BDAIC-এর প্রতিনিধিত্ব করতে হবে, সঠিক তথ্য শেয়ার করতে হবে, অন্যদের Privacy সম্মান করতে হবে এবং বিভ্রান্তিকর প্রচার বা Spam করা থেকে বিরত থাকতে হবে।
প্রোগ্রামের নিয়ম ভঙ্গ করলে BDAIC অংশগ্রহণ সীমিত বা সাময়িকভাবে বন্ধ করতে পারে।
07.সার্ভিস ও আপডেট
আমরা আমাদের Website, Participant Portal এবং অন্যান্য সার্ভিস সচল ও নির্ভরযোগ্য রাখার চেষ্টা করি। তবে Maintenance, টেকনিক্যাল সমস্যা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে সাময়িকভাবে সার্ভিসে সমস্যা হতে পারে।
প্রয়োজনে BDAIC সার্ভিস, প্রতিযোগিতার সময়সূচি, নিয়ম ও এই Terms of Service আপডেট করতে পারে। অংশগ্রহণকারীদের ওপর প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।
08.যোগাযোগ
Terms of Service নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন বা প্রতিযোগিতায় অংশ নেওয়া সংক্রান্ত সাহায্যের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
- Email: support@bdaichamp.org
- Website: https://bdaichamp.org