BangladeshAI Championship

শেখোভাবোপ্রতিযোগিতা করোনেতৃত্ব দাও

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজে AI শেখার সুযোগ। জানো কীভাবে AI আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দিচ্ছে।

একনজরে

BDAIC-এর সঙ্গে শেখা থেকে লিডারশিপের যাত্রা

  1. 01

    শেখো

    AI-এর মৌলিক বিষয়গুলো ধাপে ধাপে শেখো

    ধাপে ধাপে AI-এর মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব জীবনে AI-এর ব্যবহার এবং AI কোথায় ভালো কাজ করে বা কোথায় ভুল করতে পারে, তা সম্পর্কে জানতে পারবে।

  2. 02

    ভাবো

    যুক্তিভিত্তিক চিন্তাভাবনা ও AI-এর দায়িত্বশীল ব্যবহার

    শুধু AI-এর বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার বদলে যুক্তি দিয়ে চিন্তা করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং AI Ethics ও Critical Thinking-এর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

  3. 03

    প্রতিযোগিতা করো

    সবার জন্য প্রতিযোগিতা

    জুনিয়র থেকে ভার্সিটি পর্যন্ত আলাদা ডিভিশনে শিক্ষার্থীরা আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে AI সম্পর্কে নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাই করতে পারবে।

  4. 04

    নেতৃত্ব দাও

    আগামীর লিডার হয়ে ওঠার প্রস্তুতি

    BDAIC শিক্ষার্থীদের AI সম্পর্কে ভালোভাবে জানতে, সঠিকভাবে AI ব্যবহার করতে এবং ভবিষ্যতে লিডারশিপের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে।

প্রতিযোগিতা

AI Quiz 2026

রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে

জুনিয়র, সিনিয়র ও ভার্সিটি এই তিনটি ডিভিশনের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা, যেখানে AI সম্পর্কে জ্ঞান, লজিকাল থিংকিং ও AI-এর সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা যাচাই করা হবে।

  • ফরম্যাট

    অনলাইন কুইজ প্রতিযোগিতা

  • ডিভিশনসমূহ

    জুনিয়র · সিনিয়র · ভার্সিটি

  • অংশগ্রহণের যোগ্যতা

    ৬ষ্ঠ শ্রেণি থেকে আন্ডারগ্র্যাজুয়েট পর্যন্ত

  • ফোকাস

    AI সম্পর্কে জ্ঞান, Logical Thinking ও দায়িত্বশীল ব্যবহার

Target Audience

সারা বাংলাদেশের শিক্ষার্থীরা

BDAIC সারা বাংলাদেশের স্কুল থেকে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য AI শেখা, দক্ষতা বাড়ানো ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করে।

স্কুলের শিক্ষার্থীরা

স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা AI-এর মৌলিক ধারণা জানতে এবং প্রাথমিক দক্ষতা গড়ে তুলতে পারবে।

কলেজের শিক্ষার্থীরা

কলেজের শিক্ষার্থীরা AI-এর বিভিন্ন ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং AI-এর সঠিক ব্যবহার সম্পর্কে শিখতে পারবে।

আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

AI কেন গুরুত্বপূর্ণ

AI বদলে দিচ্ছে আমাদের কাজ ও শেখার ধরন, তাই AI সম্পর্কে জানা ও শেখা জরুরি।

Artificial Intelligence সম্পর্কে জানা এখন আর শুধু আগ্রহের বিষয় নয়, বরং একটি প্রয়োজনীয় দক্ষতা। বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে AI নতুন পরিবর্তন আনছে। তাই ভবিষ্যতে এসব ক্ষেত্রে এগিয়ে থাকতে এবং লিডারশিপের দক্ষতা গড়ে তুলতে AI সম্পর্কে ভালোভাবে জানা ও এর ব্যবহার শেখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

  • 01

    শিক্ষা

    AI-ভিত্তিক Tutoring System ও Learning Tools ক্লাসরুমে শেখার পদ্ধতি বদলে দিচ্ছে। AI সম্পর্কে ভালো ধারণা থাকা শিক্ষার্থীরা এসব টুল আরও কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারবে।

  • 02

    স্বাস্থ্যসেবা

    মেডিকেল ইমেজিং থেকে শুরু করে জনস্বাস্থ্য পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে AI চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের আরও দ্রুত ও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।

  • 03

    কৃষি

    ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও উৎপাদনের পূর্বাভাসের মাধ্যমে কৃষকরা চাষাবাদের পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারেন। পাশাপাশি এসব প্রযুক্তি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও সাহায্য করে।

  • 04

    অর্থনীতি

    ডিজিটাল ব্যাংকিং, জালিয়াতি শনাক্তকরণ ও ঋণ ব্যবস্থাপনায় AI-এর ব্যবহার দিন দিন বাড়ছে। পাশাপাশি এসব AI System কীভাবে কাজ করে, সেগুলোর সিদ্ধান্ত কতটা সঠিক এবং কোথায় ভুল হতে পারে, তা যাচাই করতে পারে এমন দক্ষ মানুষের প্রয়োজনও বাড়ছে।

  • 05

    পরিবহন

    উন্নত রুট পরিকল্পনা, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ও লজিস্টিকস সিস্টেমের মাধ্যমে সারা দেশে মানুষ ও পণ্য পরিবহনের পদ্ধতিতে পরিবর্তন আসছে।

  • 06

    সাইবার নিরাপত্তা

    AI ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করতে সাহায্য করছে, তবে একই সঙ্গে নতুন ধরনের সাইবার হুমকিও তৈরি করছে। এসব হুমকি সম্পর্কে জানা এবং সেগুলো শনাক্ত করতে পারা এখন সবার জন্য গুরুত্বপূর্ণ।

  • 07

    রোবোটিকস

    ইন্ডাস্ট্রি ও রিসার্চের বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিমান মেশিন ও রোবটের ব্যবহার বাড়ছে। এর ফলে সফটওয়্যার সম্পর্কে জ্ঞানকে বাস্তব জীবনের বিভিন্ন সিস্টেমে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হচ্ছে।

  • 08

    মিডিয়া ও সংস্কৃতি

    AI-ভিত্তিক Recommendation System, Generative Content ও Interactive Media ইতোমধ্যেই মানুষ কী দেখে, কী পড়ে এবং কী ধরনের কনটেন্ট তৈরি করে, তার ওপর প্রভাব ফেলছে।

BDAIC কেন গুরুত্বপূর্ণ

BDAIC প্রতিষ্ঠার পেছনের ভাবনা

BDAIC প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য AI শেখা আরও সহজ করা এবং নতুন সুযোগ তৈরি করা। প্রত্যেক শিক্ষার্থী যেন AI সম্পর্কে জানতে, শিখতে এবং নিজের দক্ষতা বাড়াতে পারে, সেই লক্ষ্যেই BDAIC কাজ করছে।

সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত

স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর AI শেখার সুযোগ পাওয়া উচিত। কোথায় পড়াশোনা করছে বা কী ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে, তা যেন কোনো শিক্ষার্থীর AI শেখার সুযোগকে সীমিত না করে।

প্রতিযোগিতা ও লার্নিং রিসোর্সেস

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও বিশেষভাবে তৈরী করা লার্নিং ম্যাটেরিয়ালস শিক্ষার্থীদের শুধু AI সম্পর্কে ধারণা পেতেই নয়, বরং বিষয়গুলো ভালোভাবে বুঝতে ও শিখতে সাহায্য করে।

শিক্ষার্থী ও ভবিষ্যৎ নেতৃত্ব

বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের AI সম্পর্কে আরও জানতে, নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং বাস্তব জীবনে AI সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করা।

সর্বশেষ নিউজ ও আপডেট

BDAIC-এর নতুন আপডেটগুলো জেনে নাও

সব নিউজ

অ্যাডভাইজরি বোর্ড

একাডেমিক মান নিশ্চিত করতে অ্যাডভাইজরি বোর্ড গঠনের কাজ চলছে।

BDAIC শিক্ষক, রিসার্চার ও টেকনোলজি লিডারদের নিয়ে একটি অ্যাডভাইজরি বোর্ড গঠনের কাজ করছে। এই বোর্ডের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলোর মান, সিলেবাসের গুণগত মান এবং প্রতিযোগিতার নিয়ম ও মূল্যায়ন পদ্ধতি আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।

  • 01

    একাডেমিকস

    অধ্যাপক ও শিক্ষকরা, যারা শিক্ষার্থীদের ভালোভাবে শেখা ও দক্ষতা বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেন।

  • 02

    রিসার্চারস

    AI ও Computing নিয়ে কাজ করা রিসার্চারদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে আমাদের প্রোগ্রামগুলো নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে আপডেট থাকে এবং শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য হয়।

  • 03

    প্র্যাকটিশনারস

    শিক্ষার্থীরা ক্লাসে যা শিখছে, তা বাস্তব জীবনে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে গাইড করতে টেকনোলজি লিডারদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

স্পনসরস ও পার্টনারস

একসঙ্গে AI শিক্ষাকে সারা বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য।

স্পনসরশিপ, পার্টনারশিপ বা অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে AI শেখার সুযোগ পৌঁছে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্র্যান্ড BDAIC-এর সঙ্গে যুক্ত হতে পারে।

  • 01

    সারা দেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছান

    BDAIC-এর বিভিন্ন প্রচার ও আউটরিচ কার্যক্রমের মাধ্যমে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, স্টুডেন্ট ক্লাব ও ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি করুন।

  • 02

    AI শিক্ষা এগিয়ে নিতে সাহায্য করুন

    আপনার প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও শিক্ষার্থীদের জন্য AI শেখার সুযোগ তৈরি, লার্নিং রিসোর্সেস তৈরী এবং প্রতিযোগিতা, পুরস্কার ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন আরও সহজ হবে।

  • 03

    আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ান

    BDAIC-এর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইভেন্ট ও অন্যান্য প্রচার কার্যক্রমে আপনার ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে পারবেন।

BDAIC-এর সঙ্গে যুক্ত হও

Bangladesh AI Championship-এর সঙ্গে তোমার যাত্রা শুরু হোক

AI Quiz 2026-এর জন্য প্রস্তুতি শুরু করো এবং নিজের AI জ্ঞান ও দক্ষতা বাড়াও। অথবা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে AI শেখার সুযোগ পৌঁছে দিতে চাইলে BDAIC-এর পার্টনার হোন।