AI Quiz 2026-এর অফিসিয়াল Announcement
BDAIC অফিসিয়ালি AI Quiz 2026-এর Announcement করেছে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনলাইন AI কুইজ প্রতিযোগিতা।
BDAIC অফিসিয়ালি AI Quiz 2026-এর Announcement করেছে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনলাইন AI কুইজ প্রতিযোগিতা।
Bangladesh AI Championship অফিসিয়ালি AI Quiz 2026-এর Announcement করেছে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনলাইন AI কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের AI সম্পর্কে শিখতে, Logically চিন্তা করতে এবং AI সঠিকভাবে ব্যবহার করতে উৎসাহিত করা।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা AI সম্পর্কে নতুন বিষয় জানতে, শিখতে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাই করার সুযোগ পাবে। অংশগ্রহণকারীরা তিনটি আলাদা ডিভিশনে প্রতিযোগিতা করবে — জুনিয়র (৬ষ্ঠ–৮ম শ্রেণি), সিনিয়র (৯ম–১২শ শ্রেণি, SSC, HSC, O Level, A-Level ও Polytechnic) এবং ভার্সিটি (আন্ডারগ্র্যাজুয়েট)।
প্রতিযোগিতার সিলেবাসে AI-এর Fundamental বিষয়, Generative AI, বাস্তব জীবনে AI-এর ব্যবহার, AI Ethics, AI-এর ইতিহাস এবং বাংলাদেশে AI-এর ব্যবহার ও সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে।
রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি লার্নিং রিসোর্সেস BDAIC-এর ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিযোগিতা এবং রেজিস্ট্রেশন ফি সম্পর্কে বিস্তারিত জানতে AI Quiz 2026 পেজটি ভিজিট করো।